কুয়াকাটায় বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি :

কুয়াকাটায় বঙ্গোপসাগর থেকে মো: সজীব (২৫) নামের নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করেন পুলিশ। মঙ্গলবার(০৩ অক্টোবর) দুপুরে স্থানীয় জেলেরা ধুলাসার ইউনিয়নের চর গঙ্গামতি সংলগ্ন তাঁর লাশ সাগরে ভাসতে দেখে নৌ পুলিশকে খবর দিলে তারা এসে মরা দেহ উদ্ধার করেন।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে মাছের ট্রলার নিয়ে তারা সাগরে যায়। সাগরের মধ্যে থাকাকালীন অবস্থায় বড় একটি ঢেউ এসে ট্রলারটিকে জোরে ধাক্কা দিলে সজীব নামের ওই জেলে সাগরে পরে ডুবে যায়। মো: সজীব পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের লিটন সিকদারের ছেলে।

ট্রলারে থাকা জেলে শাহিন জানান, গতকাল ট্রলারে মো: সজীবসহ ০৮ জন জেলে সহ আমরা সাগরে মাছ ধরতে যাই। সাগরের মধ্যে একটা জায়গায় হঠাৎ অনেক বড়ো বড়ো ঢেউ আসে এবং সঙ্গে সঙ্গে সজীব ট্রলার থেকে ছিটকে সাগরে পড়ে যায়। আমরা সাথে সাথে ট্রলার থামে অনেক খোঁজাখুঁজি করি কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি।মূলত সাগরে পড়ার সাথেই সে ডুবে গেছে।

এবিষয় কুয়াকাটা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ইতিমধ্যে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যু নিয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা শেষে হস্তান্তর করা হবে।

মহিপুর থানা ওসি ফেরদাউস আহম্মদ খাঁন বলেন. মহিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

You might like