

সাইদ হোসেন অপু চৌধুরী :
বন্ধুত্বের বন্ধনে আমরা এক ও অভিন্ন “এই শ্লোগানে ৯৪ ব্যাচ বন্ধুদের পক্ষ থেকে বন্ধু চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ূন কবির সুমনকে সংবর্ধনা দিয়েছে।
৩১ মে (শুক্রবার) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ৯৪ ব্যাচ চাঁদপুরের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকল বন্ধুদের সাথে হেঁটে হেঁটে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সকল বন্ধুরা বন্ধু নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ূন কবির সুমনকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর উপস্থিত সকল বন্ধুদের মিষ্টি ও পিঠা দিয়ে আপ্যায়িত করা হয়।
এ সময় শুভেচ্ছা বক্তব্যে অ্যাডঃ হুমায়ূন কবির সুমন বক্তব্যে তিনি তাঁর নির্বাচনকালীন সময়ে সকল বন্ধুরা যে যার অবস্থান থেকে তাঁকে নানা ভাবে সহযোগিতা করা এবং নির্বাচনে তাকে বিজয়ী করতে ভোটারদের কাছে গিয়ে তাঁর পক্ষ থেকে ভোট চাওয়ার জন্য সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আগামীতে সকল ভালো কাজে বন্ধুদের পাশে থাকার আহবান জানান।
প্রকাশিত : শুক্র বার, ৩১ মে ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন










