

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) : ঢাকার দোহারে নৌকা ডুবির ঘটনায় আতাউর রহমান (৪৩) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আতাউর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সয়াগোলা সাতনাইল গ্রামের সবুর আলী মন্ডলের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, জয়পাড়া বড়মাঠ খেয়াঘাটে গত বৃহস্পতিবার (১৩জুন) দুপুরে নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হন আতাউর। পরে শুক্রবার বিকেলে জয়পাড়া আঙ্গিনা ঘাটে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে দোহার থানার ওসি হারুন অর রশিদ বলেন, নিহতের পরিবাররের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রকাশিত : শুক্র বার, ১৪ জুন ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন










