কুমিল্লায় বন্যার্তদের মাঝে মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরামের স্বাস্থ্যসেবা ক্যাম্প

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ০৩ অক্টোবর ২০২৪

কুমিল্লায় বন্যার্তদের মাঝে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করেছে মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ)।

মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ) সম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে কুমিল্লা জেলার ক্ষতিগ্রস্থ মনোহরগঞ্জ উপেজেলার বিপুলাসার উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী এই ক্যাম্প পরিচালনা করেন।

এতে প্রায় ১৩৫ জনকে ( পুরুষ, নারী ও শিশু) বিভিন্ন রোগের প্রতিশেধক, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

এসময় ডা. আল মামুন সরকার ও ডা. মো. নাজমুল হাসান রোগিদের চিকিৎসা দেন।

এসময় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এর কুমিল্লা দক্ষিন জেলা শাখার সহঃসভাপতি রাশেদা আক্তার, জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি সাকিনা বেগম, জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক রুপালী আক্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার দিপু উপস্থিত ছিলেন ।

ম্যাফ কুমিল্লার পক্ষথেকে উক্ত ক্যাম্প পরিচালনায় সমন্বয়েকর দায়িত্ব পালন করেন সারওয়ার জাহান দোলন। এছাড়া কুমিল্লা ম্যাফ সংশ্লিষ্ট যুব সংগঠনের প্রতিনিধিগন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছ।

বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like