চাঁদপুর পিবিআই পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ বিদায়ী সংবর্ধনা

চাঁদপুর প্রতিনিধি :

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ পিপিএম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বাবুরহাটস্থ পিবিআই পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সভায় বিদায়ী শুভেচ্ছা বক্তব্য রাখেন তিনি।

তিনি তার বক্তব্যে বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমি চাঁদপুরে কর্মকালীন সময়ে যথাসাধ্য চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করার। আর এই কাজ করতে গিয়ে অনেক সহযোগিতা পেয়েছি চাঁদপুরে কর্মরত সাংবাদিকদের। তাদের সহযোগিতায় আমার কাজগুলো করতে খুবই সহজ হয়েছে। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার পরবর্তী কর্মস্থল নারায়ণগঞ্জ জেলায়। সেখানেও কাজ করতে আপনাদের দোয়া কামনা করছি। পরিশেষে আমি সকলের সু স্বাস্থ্য কামনা করছি।

এসময় আরো বক্তব্য রাখেন নবাগত অতিরিক্ত পুলিশ সুপার একেএম মহিউদ্দিন সেলিম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ জাকির হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চাঁদপুর প্রতিনিধি নেয়ামত উল্যাহ, চাঁদপুর প্রেসক্লাব সদস্য মিজান লিটন, দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী, বিডি কারেন্ট নিউজ পোর্টালের সম্পাদক শেখ মহসিন। এসময় চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিক সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like