

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি :
ভোলার চরফ্যাসনে কনের বাড়িতে গেট ধরার টাকা কম দেওয়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বর মনির হোসেনসহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

১৫ দিন আগে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ভূঁইয়ার হালট এলাকার নুরে আলমের মেয়ে লিমা বেগমের সঙ্গে জাহানপুর ইউনিয়নের নাসির উদ্দিনের ছেলে মনির হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। আজ রোববার দুপুরে ৪০ জন বরযাত্রী নিয়ে কনেবাড়িতে যান বর মনির হোসেনসহ তাঁর পরিবারের সদস্যরা। বিয়েবাড়ির গেটের টাকা কম দেওয়া নিয়ে কনেপক্ষের সঙ্গে বরপক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন বর মনির হোসেন জানান, কনেপক্ষ ৫ হাজার টাকা দাবি করে। ৩ হাজার টাকা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা হামলা চালায়। বাধা দিলে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেয়। তাদের পরিবারের ২০ জন আহত হয়েছে।
কনের বাবা নুরে আলমের দাবি, বিয়েবাড়িতে গেটে বরকে নিয়ে সবাই আনন্দ করছিলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে উঠেন বরপক্ষের লোকজন। মুহূর্তেই দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে তাঁর পরিবারের ১০ সদস্য আহত হন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হোসেন রাসেল জানান, লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?










