বগুড়ায় ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শেরপুরে কুদ্দুস ফিলিং স্টেশন এর সামনে গত ১২ জানুয়ারি রাত সাড়ে ৮টার সময় ঢাকা – রংপুর মহাসড়কে চেকপোস্ট ডিউটি করাকালে, পাটগ্রাম, লালমনিরহাট হইতে চট্টগ্রামগামী নাভিলা স্পেশাল পরিবহন।

যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১২ -১৩৭১ যাত্রীবাহী নৈশ কোচে থাকা যাত্রী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের মৃত-আব্দুল হাকিমের ছেলে মোঃ মক্কা আলী (৫৫) ও মৃত ইছাহাক আলীর ছেলে মোঃ জিয়ারুল হক (৩৫) কাছে থেকে ১৩০(একশত তিরিশ) বোতল ফেনসিডিল শেরপুর থানা পুলিশ উদ্ধার করে ও দুই জন আসামীকে গ্রেফতার করা হয়।

এ সময় উদ্ধারকৃত ফেনসিডিল উক্ত নৈশ কোচে থাকা ড্রাইভার সুপারভাইজার সাক্ষী করে থানা হেফাজতে নিয়ে যান।এ বিষয়ে বগুড়া শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ১৩০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। ওসি আরো জানান গ্রেফতার কৃতদের আজ বিকেলে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

You might like