

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাধারণ শিক্ষার্থীদের মাঝে দুই হাজার পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় দাওয়া সেন্টার।
সোমবার (২৭ জানুয়ারি) অনুষদ ভবন সংলগ্ন মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।

এসময় অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় দাওয়া সেন্টারের সভাপতি মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমী লন্ডন এর চেয়ারম্যান হা: ড. মুনির উদ্দিন আহমেদ। এছাড়া অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় দাওয়া সেন্টারের চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান, সহকারী চেয়ারম্যান ইউসুফ আলী সহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
এসময় সভাপতির বক্তব্যে মু.মাহমুদুল হাসান বলেন, কুরআনের ভাষা এমন যে, যারা পবিত্র কুরআনের অর্ধেক মানা আর অর্ধেক না মানা এটা ইসলামের দাবি নয়, অর্থাৎ পরিপূর্ণতায় ইসলাম। আমরা চাই সবার হাতে কুরআন থাকবে তার চেয়ে অধ্যয়ন ও সুরক্ষিত রাখবে। সুরক্ষিত মানে এটাকে বুঝা, মানা এবং এর বাণী অন্যের কাছে পৌঁছে দেয়া।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, কুরআন নাজিল হয়েছে মানুষের বোঝার জন্য, যদি না বুঝে তাহলে হেদায়েত প্রাপ্ত হবে না। তিনি কুরআনের রেফারেন্স দিয়ে বলেন, কুরআন মাজিদ মানব সমাজে জন্য হেদায়েত স্বরূপ। মানব সমাজকে পথ দেখাবে সে কোন গন্তব্য যাবে তার জীবনে লক্ষ কী হবে।
তিনি আরও বলেন, এই কোরান মাজিদ সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য অবতীর্ণ হয়েছে ৷ মানুষের জীবনে যে সমস্যাগুলো আছে, কোরান মসজিদের যে মেসেজ তা দিয়ে মানুষের জীবনের সকল সমস্যার সমাধান সম্ভব ৷ এই জন্য ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোরানকে বোঝা দরকার৷
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









