কালিহাতী শাজাহান সিরাজ কলেজের গভর্নিং বডির ‘প্রহসনমূলক নির্বাচন’ বাতিলের দাবি

নাবিল শাহরিয়ার নাহিদ, কালিহাতী, টাঙ্গাইল :

কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ, এডহক কমিটির সদস্য সচিব ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন-২০২৫ এর, রিটার্নিং অফিসার ২০-০২-২০২৫ তারিখের স্বাক্ষরে গত ২৩-০২-২০২৫ তারিখে গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচন এর তফসীল ঘোষণা করেছেন যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্ণিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর বিধি মোতাবেক হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্ণিং বডি সংশোধিত সংবিধি ২০১৯ এর ২ (ছ) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরীর শর্তাবলী রেগুলেশন (সংশোধিত) ২০১৯ এর ৩ (ক) মোতাবেক খসড়া ভোটার তালিকার ব্যাপারে আপত্তি দেয়া হলেও চুড়ান্ত ভোটার তালিকা করার সময় বিষয়টি আমলে নেয়া হয়নি।

বিগত সরকারের সময়গুলোতে কলেজ কর্তৃপক্ষের অযাচিত হস্তক্ষেপে গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচন ও অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন করা হয়েছিল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের সকল নির্বাচন ছিলো প্রহসনমূলক এবং সম্পূর্ন নিয়মনীতি বহির্ভূত। ইতোপূর্বে একটি নির্বাচনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রিটার্নিং অফিসার ভোটার শিক্ষকদের রীতিমতো ভয়ভীতি প্রদর্শন করে সিসি ক্যামেরার নিচে বুথ বসিয়ে নির্বাচন করতে বাধ্য করে কলেজ কর্তৃপক্ষের পছন্দের প্রার্থীকে বিজয়ী করা হয়েছিল । কোন কোন ভোটার শিক্ষকের ভোট নেয়া হয়েছে ভীতি প্রদর্শন করে বা বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে।

৫ আগষ্টের ছাত্র-জনতার বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনের পরে দেশে যখন অনিয়ম -দূর্নীতির বিরুদ্ধে সংস্কার চলমান সেই সময় আবারো কলেজ কর্তৃপক্ষ সুকৌশলে পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে শাজাহান সিরাজ কলেজের গভর্নিং বডি নির্বাচন ( শিক্ষক প্রতিনিধি নির্বাচন-২০২৫ও অভিভাবক প্রতিনিধি নির্বাচন-২০২৫) এর তফশীল ঘোষণা করেছে কলেজ বন্ধের সময়। এ ব্যাপারে তীব্র আপত্তি করা সত্ত্বেও বিষয়টি রিটার্নিং অফিসার চরমভাবে অবজ্ঞা করেছেন। এবারও পূর্বের ন্যায় পছন্দের প্রার্থীদের বিজয়ী করার জন্য পবিত্র রমজান মাসে কলেজ বন্ধকালীন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের কার্যক্রম জোরপূর্বক চালিয়ে যাচ্ছেন কলেজের অধ্যক্ষ ও রিটার্নিং অফিসার। এছাড়াও রিটার্নিং অফিসার কর্তৃক প্রকাশিত শিক্ষক প্রতিনিধি নির্বাচন এর চুড়ান্ত ভোটার তালিকাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি সংশোধিত বিধি ২০১৯ মোতাবেক করা হয়নি। খসড়া ভোটার তালিকার ব্যাপারে লিখিত আপত্তি দেওয়া হলেও তা আমলে নেন নি নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার ।

এমতাবস্থায় ৫ আগস্ট পরবর্তী সংস্কার এর পক্ষের শিক্ষক ও অভিভাবকগণ পবিত্র মাহে রমজানে ও কলেজ বন্ধকালীন অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে প্রহসন বলে বিবেচনা করছেন। এ বিষয়ে তাদের ভাষ্য হলো- নির্বাচন কালীন কলেজ বন্ধ থাকায় প্রার্থীদের সাথে ভোটারদের প্রত্যক্ষ যোগাযোগ স্থাপন করা সম্ভব নয় ফলে প্রচার প্রচারণা চালানো খুবই কষ্টকর হবে। উপরন্তু পবিত্র মাহে রমজানে রোজা রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে গেলে মাহে রমজানের আসল উদ্দেশ্য অর্জন ব্যাহত হবে। এছাড়া এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত দূরবর্তী জেলার কোন কোন শিক্ষককে কলেজ বন্ধকালীন নির্বাচনে অংশ নিতে হলে বাড়ী থেকে কালিহাতীতে অবস্থান করে সাহরী বা ইফতার অথবা উভয়ই করতে হবে যা শিক্ষকদের অধিকার এর উপর অযাচিত হস্তক্ষেপ। তাই অনেক শিক্ষক ও অভিভাবক এর পক্ষেই কলেজ বন্ধকালীন নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়।

এই জন্য নির্বাচনের তারিখ পিছিয়ে কলেজ কতৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী অভিভাবকগন ও শিক্ষক প্রতিনিধিরা।বিধিমালায় বলা হয়েছে, ‘শিক্ষা বোর্ড, স্বতঃপ্রণোদিত হয়ে গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি, নির্বাহী কমিটি, অ্যাডহক কমিটি বা বিশেষ পরিস্থিতি কমিটির যে কোনো বিষয় অনুসন্ধান করিতে কিংবা কোনো অভিযোগের বিষয়ে তদন্ত করিতে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র তলব করতে পারবে।’ এই প্রবিধানমালার কোনো বিধান লঙ্ঘন, সরকার বা শিক্ষা বোর্ড কর্তৃক জারিকৃত কোনো নির্দেশনা অমান্যকরণ, অদক্ষতা, আর্থিক অনিয়ম, অব্যবস্থাপনা, প্রতিষ্ঠানের স্বার্থহানি বা অনুরূপ অন্য কোনো কারণ প্রমাণ হলে শিক্ষা বোর্ড যে কোনো সময় গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি, নির্বাহী কমিটি, অ্যাডহক কমিটি বা বিশেষ পরিস্থিতি কমিটি বাতিল করতে পারবে।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ও অত্র কলেজের সহকারী অধ্যাপক এ,কে,এম আব্দুল আউয়াল বলেন, কালিহাতি কলেজ গভর্নিং বডি নির্বাচন শিক্ষক প্রতিনিধি নির্বাচন-২০২৫ ও অভিভাবক প্রতিনিধি নির্বাচন-২০২৫ কলেজ খোলা থাকার সময় অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু এটি এমন সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন পবিত্র মাহে রমজান ও কলেজ বন্ধ থাকবে এতে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালিত না হওয়ার আশংকা রয়েছে। এই নির্বাচন এর ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ বরাবর নিকট লিখিত আবেদন দেয়া হয়েছে এবং এ ব্যাপারে তাঁরা সম্যক অবগত আছেন।

প্রকাশ : রোববার, ০২ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like