

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার মনোহরদী উপজেলা (উত্তর) যুব বিভাগের আয়োজনে আজ (২৯ মার্চ) রোজ শনিবার উপজেলার সাগরদী বাজার বসন্ত বিলাস ফুড প্যারাডাইসে মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মনোহরদী উপজেলা (উত্তর) জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা ইকবাল হোসেনের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী, নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত প্রার্থী, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, আল্লাহ’র জমিনে আল্লাহ’র দ্বীন প্রতিষ্ঠা ছাড়া মানুষ শান্তি পেতে পারে না। আর জামায়াতে ইসলামী আল্লাহর এ জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চায়। আর আজকের উপস্থিত যুবকদের আগামী দিনে একেকজন সেনাপতির ভূমিকা পালন করতে হবে। আর আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা (উত্তর) জামায়াতের সেক্রেটারী মাওলানা মনিরউদ্দিন আল-আজহারী।
এছাড়াও অনুষ্ঠানে থানা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সবশেষে ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া, মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা জাহাঙ্গীর আলম।
আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ/প্রিয় সময়
প্রকাশ : শনিবার, ২৯ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











