

সাতক্ষীরা: সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশ গুলোর সাথে মিল রেখে সাতক্ষীরার অন্তত ২০টি গ্রামে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মার্চ) সকাল ৮টায় সদর উপজেলার বাউখোলা বায়তুল আমান জামে মসজিদ ও ভাড়ুখালি আহলে সুন্নাহ আল জামাত জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন যথাক্রমে, মাওলানা মহব্বত আলী ও মাওলানা হাবিবুর রহমান। এদিকে, ঈদের জামায়াত নির্বিঘ্নে পালন করার লক্ষ্যে এবং বিশৃঙ্খলা এড়াতে র্যাবের একটি টিম সেখানে বাউখোলা বায়তুল আমান জামে মসজিদ এলাকায় নিয়োজিত ছিলেন।

এছাড়া তালা উপজেলার জেঠুয়া, ইসলামকাঠি, শ্যামনগর উপজেলার গোয়ালচত্বরসহ জেলার বিভিন্ন স্থানে একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মসুল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় আজও তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন।
সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করার বিষয়ে মাওলানা মহব্বত আলী ও মাওলানা হাবিবুর রহমান বলেন, প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমরা বিশ্বাস করি, সারা বিশ্বের মুসলমানদের সাথে এক সঙ্গে ঈদ পালন করাই উত্তম। তারা আরো বলেন, পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করা যায়।
জি এম শরিফুল ইসলাম সানু/প্রিয় সময়
প্রকাশ : রোববার, ৩০ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









