

মনোহরদী প্রতিনিধি :
আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত সম্প্রদায় কোনটি? প্রশ্নটির উত্তরে একেকজন একেক কথা বলবেন। তবে ব্যক্তিগতভাবে আমার ক্ষুদ্র জ্ঞানে হিজড়া সম্প্রদায়কেই সবচেয়ে অবহেলিত সম্প্রদায় বলে বোধ করি।

নারীও নয় আবার পুরুষও নয়- এধরনের একটি শ্রেণীকে আমরা প্রায়ই রাস্তাঘাটে কিংবা দোকানপাটে বিভিন্নরকম অঙ্গভঙ্গি করে চাঁদা তুলতে দেখি। আমরা যারা সভ্যসমাজের মানুষ, তারা এই অবহেলিত শ্রেণীটিকে ‘হিজড়া’ বলে ডাকি। হিজড়া নারী আর পুরুষের মত নয়, হিজড়াদের সাথে কথা বলে জানা গেছে, হিজড়া শব্দকে তারা অভিশাপ বা গালি হিসেবে মনে করেন।
পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া প্রতিটি হিজড়ার ছোটবেলার গল্প প্রায় এক ও অভিন্ন। পরিবার বা সমাজ তার পরিচয় দিতে চায় না বলে অবহেলা সইতে না পেরে আশ্রয় নেয় গুরুমার কাছে,তারই সমগোত্রীদের মাঝে। প্রায় একই ভোগান্তির ভেতর দিয়ে আসা সমগোত্রীরাও তাকে সাদরে গ্রহণ করে নেয়। একটি শিশু যখন জন্মায় সে মানুষ হিসেবেই জন্ম নেয়। প্রথম পরিচয় সে একজন মানুষ, তারপর সে ছেলে বা মেয়ে। পরিবার তাকে সাদরে গ্রহণ করে। কিন্তু কিছু ক্ষেত্রে নারী-পুরুষের বাইরে অন্য কিছু বা ভিন্ন হতে পারে। শিশুটির বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তার এই ভিন্নতা মা-বাবার দৃষ্টিগোচর হয়। কিন্তু শিশুটি তখনো জানে না যে, সে নারী বা পুরুষের মতো না। বয়স বাড়তে থাকে। পরিবার, সমাজ, বন্ধুবান্ধব তাকে অন্য চোখে দেখতে থাকে। সে বন্ধুদের সঙ্গে খেলতে পারে না। স্কুলে যেতে পারে না। এভাবে পরিবার সমাজ থেকে নিগৃহীত হতে হতে বয়স বাড়ে। এক সময় সে তার অতি আপন পরিবার ও সমাজ থেকে পালিয়ে বেড়াতে চায়। পরিচয় সংকট ও ভোগান্তির ভেতর দিয়ে যেতে যেতে সে একসময় জানতে পারে যে, মানুষ হিসেবে তার লৈঙ্গিক পরিচয় হিজড়া বা তৃতীয় লিঙ্গ।
‘হিন্দু, মসুলমান, বৌদ্ধ, খৃষ্টানসহ বিভিন্ন ধর্মের হিজড়া এক সাথে থাকার কারনে ঈদ কি এটাই অনেকেই জানেও না।
আ. কুদ্দুছ/প্রিয় সময়
প্রকাশ : রোববার, ৩০ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন








