ঈদুল ফিতর উপলক্ষে মনোহরদীতে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :

আজ (৩০মার্চ) রবিবার পবিত্র ঈদুল ফিতরের চাঁদ উঠার সাথে সাথে নরসিংদীর মনোহরদীতে মনোহরদী-বাসীর উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র থেকে মনোহরদী বাসস্ট্যান্ড পর্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এক বিশাল আনন্দ র‍্যালী বের হয়।

র‍্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী পৌরসভার আমির ও মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মো: আসাদুজ্জামান নূর, ইসলামী ছাত্র শিবিরের নরসিংদী জেলা সভাপতি মোঃ রুহুল আমিন, শিবিরের মনোহরদী উপজেলা (দক্ষিণ) সভাপতি মো: রাকিব হাসান ও মনোহরদী পৌর সভাপতি জাহিদ হাসান শিপন।

জেলা শিবির সভাপতি মোঃ রুহুল আমিন তার বক্তব্যে বলেন, প্রিয় এলাকাবাসী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজকের এই আনন্দ র‍্যালীতে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোহরদী পৌর সহকারী সেক্রেটারী ডা. আব্দুল্লাহ আল মামুন, মনোহরদী উপজেলা (দক্ষিণ) শিবিরের সাবেক সভাপতি মো: দেলোয়ার হোসেন সহ আরোও অনেকে।

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ/প্রিয় সময়

প্রকাশ : রোববার, ৩০ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like