পঞ্চগড়ে পৃথক সীমান্ত এলাকা থেকে ৩টি গরু ভারতীয় আঙ্গুর, মসলা জব্দ

 পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ে পৃথক সীমান্ত এলাকা থেকে তিনটি ভারতীয় গরুসহ ২৩ কেজি ভারতীয় আঙুর এবং এক কেজি জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (৩০ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বড়শশী কোম্পানির কমান্ডার সুবেদার আলী আজাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় সীমান্তের মেইন পিলার ৭৭৯ হতে ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকা থেকে তিনটি ভারতীয় গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়; যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৪০ হাজার টাকা।

এ ছাড়া একই দিন ভোরে জয়ধরভাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের মেইন পিলার ৭৬০ এর ৪৫ নম্বর সাবপিলার থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় ১০ হাজার ৪০০ টাকার ২৩ কেজি ভারতীয় আঙুর এবং এক কেজি জিরা জব্দ করা হয়।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, বিজিবির সদর দফতরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এনামুল হক/প্রিয় সময়

প্রকাশ : রোববার, ৩০ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like