

সাতক্ষীরা : যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরার তালায় ঈদুল ফিতরের জামাতের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ ২০২৫) সকাল ৮ টায় তালা উপজেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মুহাঃ তাওহীদুর রহমান। নামাজের পর মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, ইসালামী ছাত্র শিবির তালা উপজেলা শাখার সভাপতি আল-জামালুল বান্না,তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার,তালা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেনসহ সর্বস্তরের শত শত মানুষ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময়ে করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম। এছাড়াও উপজেলায় বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জি এম শরিফুল ইসলাম সানু/প্রিয় সময়
প্রকাশ : সোমবার, ৩১ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











