

মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁ মান্দা উপজেলার চক ইসলামপুর গ্রামে গত ৩১ মার্চ (সোমবার) এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।

ডাঃ সিদ্দিকুর রহমান প্রামাণিকের সঞ্চালনায় মোঃ আব্দুল্লাহেল রাহির পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠান শুরু হয়
নওগাঁ জেলার ইসলামী আন্দোলনের অন্যতম অগ্রদূত, বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’জেলা কর্ম পরিষদ সদস্য, থানা আমির প্রাক্তন চেয়ারম্যান “মরহুম ইয়াছিন আলী প্রামাণিক -এর স্মরণে আয়োজিত “মরহুম ইয়াছিন আলী প্রামাণিক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট – ২০২৫” জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ মান্দা উপজেলার চক ইসলামপুর ফুটবল একাডেমীর আয়োজনে চক ইসলামপুর দাখিল মাদ্রাসা মাঠ -এ অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক বাংলাদেশ জামায়াতে ইসলামী, নওগাঁ জেলা শাখা জেলা আমীর, ও নওগাঁ -৪ (মান্দা) মাননীয় সংসদ সদস্য প্রার্থী মুহাঃ আব্দুর রাকিব
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, মান্দা, নওগাঁ শাখা, যুববিভাগ সভাপতি মোঃ আব্দুল মালেক, আল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, সহযোগী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, মোঃ শাহাদাত হোসাইন জজলুর রশিদ,বিষ্ণুপুর ইউনিয়নের আমির শামসুদ্দিন, ফরহাদ হোসাইন শামসুল আলম স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও মরহুমের পরিবারের সদস্যগণ।
সভাপতিত্ব করেন ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ জাইদুর রহমান
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “মরহুম ইয়াছিন আলী প্রামাণিক শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, তিনি সমাজের উন্নয়নে নিবেদিতপ্রাণ ছিলেন। তার নামে আয়োজিত এ টুর্নামেন্ট তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করবে এবং তার স্মৃতিকে জাগ্রত রাখবে।”
টুর্নামেন্টে নওগাঁ জেলার মান্দা উপজেলার ২টি শক্তিশালী ফুটবল দল অংশ নিচ্ছে। ম্যাচে মুখোমুখি হয় চক ইসলামপুর ফুটবল একাডেমি বনাম জোত বাজার ত্রিমোহনী ফুটবল একাডেমি ম্যাচটি উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হন, যারা চিয়ার আপের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই ফুটবল খেলা ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠিত হলো তাদের মধ্যে অন্যতম এস এম জাকির হোসাইন মিজানুর রহমান, ইমরান হোসাইন আবু রায়হান, ফিরোজ, আতিকুর রহমান সাজেদুল ইসলাম, আকরাম, মিলন আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, “আমরা চাই যুব সমাজ ক্রীড়ার প্রতি আগ্রহী হোক এবং সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটুক। মরহুম ইয়াছিন আলী প্রামাণিক স্মরণে এ আয়োজন প্রতিবছর করা হবে।”
উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনাল বিজয়ী দল চক ইসলামপুর ফুটবল একাডেমি কে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়
পুরস্কার বিতরণী শেষে একটি বিশেষ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন ও পরিচালনা করেন প্রখ্যাত সংগীতশিল্পী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ কুরাইশ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমিনুল ইসলাম, এছাড়াও ইসলামী গান পরিবেশন করেন আব্দুর রহমান, আব্দুর রাকিব, আব্দুল্লাহিল রাহি,তালহা, আকাশ যেখানে নাশিদ, হামদ-নাত ও ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়। স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় এই অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়, “আমরা চাই যুব সমাজ সুস্থ ক্রীড়া ও ইসলামী সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকুক। এই আয়োজন আগামী বছর আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
প্রকাশ : বুধবার, ০২ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











