

সাতক্ষীরা:
রাতের আধারে শ্মশানে বসে বিষাক্ত মদ পান করে তিনজনের যুবকের মৃত্যু হয়েছে।

তারা হলেন, তেতুলিয়া গ্রামের ফরহাদ গাজীর ছেলে নাজমুল হোসেন (৩৫), জাফর সরদারের ছেলে টিটু খান (৩৮) ও মোকামখালি গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান হোসেন (২৫)। বুধবার (২ এপ্রিল ‘২৫) সকালে তাদের মৃত্যু হয়।
অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন কমপক্ষে আরও ৮ জন। তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, আশাশুনিসহ সাতক্ষীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মদ খাওয়ার ঘটনাটি ঘটেছে ঈদের দিন আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামের তেতুলিয়া বাজার সংলগ্ন মহাশ্মশানে।
স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, ঈদের দিন রাতে কাদাকাটি বাজার সংলগ্ন পঞ্চপল্লী শ্মশানের চত্বরে বসে ১৫/১৬ জন বন্ধু মিলে মদ্য পান করে। রাতে একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। ভোরে তাদেরকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তিনজনের মৃত্যু হয়। অসুস্থ্যদের অনেকের অবস্থা আশাংঙ্কজনক।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন ঘটনা নিশ্চত করে বলেন, তিনজনের মৃত্যুর খবর পেয়েছি।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রসুন কুমার জানান, আশাশুনি হাসপাতালে ভর্তি অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
জি এম শরিফুল ইসলাম সানু/প্রিয় সময়
প্রকাশ : বুধবার, ০২ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











