সুন্দরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুকবাজিত গ্রামের নিজ শয়নঘর থেকে আন্না বেগম (৩৫) নামে এক গৃহ-বধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে আন্না বেগমের মৃতদেহের সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জানা যায়, ২ কন্যার জননী আন্না বেগম উক্ত তালুকবাজিত গ্রামের আহম্মদ আলীর ছেল সাইফুল ইসলাম ওরফে বাবুর স্ত্রী ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রূপচান্দ আলীর মেয়ে। সৌদী প্রবাসী বাবু ৩ মাস আগে বাড়ি এসে পার্শবর্তী এক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। এনিয়ে সংসারে দ্বন্দ্ব-বিবাদ লেগেই থাকত। এরই একপর্যায়ে মঙ্গলবার (১ এপ্রিল) নিজের শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় রশি পেঁচানো আন্না বেগমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহুরুল ইসলাম মৃতদেহ উদ্ধার করেন।

থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শ (ওসি-তদন্ত) সেলিম রেজা জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আন্না বেগমের ভাই মতিয়ার রহমান তার ভগ্নিপতি বাবুসহ পরিবারের ৩ জনকে আসামী করে মামলা করেন।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু বক্কর সিদ্দিক/প্রিয় সময়

প্রকাশ : বুধবার, ০২ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like