অশ্লীল নৃত্য ও জুয়ার আসর ভেঙ্গে ৪১ জন আটক: উদ্ধার ২১ মোটরসাইকেল, ৩২ মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রশস্ত্র

জামালপুর প্রতিনিধি :

অশ্লীল নৃত্য ও জুয়ার আসর ভেঙ্গে ৪১ জন আটক হয়েছে। উদ্ধার হয়েছে ২১ মোটরসাইকেল, ৩২ মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রশস্ত্র।

গোপন তথ্যের ভিত্তিতে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের একটি প্রত্যন্ত এলাকায় (রামভদ্রা গ্রাম) রাতের আঁধারে অ’শ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছিল মর্মে সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর দেওয়ানগঞ্জ এর আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে ০২ এপ্রিল দিবাগত রাত ১২:৩০ থেকে ৬:০০ টা পর্যন্ত অ’পারেশন চালানো হয়।

জুয়া ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আসামিদের গ্রেফতারপূর্বক পৃথক দুটি মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের একটি প্রত্যন্ত এলাকায় (রামভদ্রা গ্রাম) রাতের আঁধারে অ’শ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছিল মর্মে খবর পেয়ে জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার জামালপুর এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ( অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এ্যন্ড অপস)- এর দিক নির্দেশনায় মোঃ সাইফুল্লাহ সাইফ, আফিসার ইনচার্জ, ইসলামপুর এর নেতৃত্বে দেওয়ানগঞ্জের আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও সঙ্গীয় এস আই আমিনুল ইসলাম , এসাই আব্দুল হাই, এসআই দীপক চন্দ্র পাল, এসআই কমল সরকার, এস আই হাবিবুর রহমান, এসআই এমদাদ ও এ এস আই জাহাঙ্গীর, এএস আই অমিত্য এর সমন্বিত যৌথ বাহিনীর চৌকশ আভিযানিক দল ০২ এপ্রিল দিবাগত রাত ১২:৩০ থেকে ৬:০০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে বর্নিত আসামীদেরকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করে। এ ধরনের অনৈতিক কার্যকলাপ সমাজের নৈতিক ভিত্তি নষ্ট করে। পুলিশ জানায় আমরা স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান অব্যাহত রাখব।

জাকিরুল ইসলাম বাবু/প্রিয় সময়

প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like