সাতক্ষীরায় ধান ক্ষেতে পানি দেওয়া নিয়ে বিবাদ, নিহত ১

 সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় ধান ক্ষেতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে আনারুল ইসলাম নামে এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। বুধবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে এ ঘটনটি ঘটে।

নিহত আনারুল ইসলাম (৪৭) ধুলিহর সানাপাড়া গ্রামের আমের আলীর পুত্র।

এদিকে, গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলা ধুলিহর বালুইগাছা পালপাড়া গ্রামের সুরেশ খোড়ার পুত্র লক্ষন পাল (৫০) ও তার স্ত্রী নমিতা রাণী পাল (৪০)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আনারুলের সঙ্গে একই ইউনিয়নের বালুইগাছা পালপাড়া গ্রামের লক্ষন পালের ধান ক্ষেতের জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লক্ষন সেন, তার পুত্র জয় পাল ও স্ত্রী নমিতা পাল আনারুলকে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারে।

এরপর তারা ধারালো কাঁচি দিয়ে আনারুলের বাম চোখে কোপ মারে। এতে ঘটনাস্থলেই পড়ে যায় আনারুল। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে রাখা রয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত লক্ষন পাল ও তার স্ত্রী নমিতা পালকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামি জয়পালকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জি এম শরিফুল ইসলাম সানু/প্রিয় সময়

প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like