সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর তদারকিতে চলছে বেড়িবাঁধ সংস্কার

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর ভাঙন কবলিত বেড়িবাঁধ গত তিন দিনেও সংস্কার করা সম্ভব হয়নি। ইতিমধ্যে ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা ঘরবাড়ি। প্লবিত হয়েছে ১০টি গ্রাম। ভাঙন কবলিত এলাকার মানুষের বর্তমানে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে।

স্থানীয় মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গত দুই দিন ধরে রিং বাধ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে আজ (বুধবার) সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃক নিয়োজিত ঠিকাদারের লোকজন সেখানে জিও ব্যাগের মধ্যে বালু ভরে বিকল্প রিংবাধ দেওয়ার চেষ্টা করছেন। যা তদারকি করছেন সেনাবাহিনীর একটি টিম। ইতিমধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাতক্ষীরার জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা দ্রুত বেঁড়িবাধ সংস্কারের আশ্বাস দিয়েছেন।

স্থানীয়রা জানান, গত ৩১ মার্চ ঈদের দিন সকাল ৯টার দিকে ঈদের নামাজ শেষে পাউবো বিভাগ-২ এর আওতাধীন ৭/২ পোল্ডারের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রায় ২০০ ফুট এলাকা জুড়ে বেড়িবাঁধ হঠাৎ করেই খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এরফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা আনুলিয়া ইউনিয়ন ব্যাপী। মুহুর্তের মধ্যে গ্রামবাসীর ঈদের আনন্দ নিরানন্দে পরিণত হয়। হাজার হাজার স্থানীয় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গত দুই দিনে দফায় দফায় ভাঙ্গন পয়েন্টে বিকল্প রিংবাধ নির্মাণের চেষ্টা চালালেও তা জোয়ারের তোড়ে ব্যর্থ হয়।

জি এম শরিফুল ইসলাম সানু/প্রিয় সময়

প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like