

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন মন্দির ও শ্মশ্মানের ভক্তবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু ।
শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার শান্তিরাম ইউনিয়নের কুঠিপাড়া সার্বজনীন রাধাকৃষ্ণ দেব মন্দির প্রাঙ্গণে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন- জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বিপুল কুমার দাস। সম্মানীয় অতিথি ছিলেন- উপজেলা বিএনপি’র সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক।

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পরিতোষ কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শান্তিরাম ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মাহফুজুর রহমান লেলিন, সদস্য সচিব আসাদুজ্জামান খন্দকার মাসুদ। ছাপড়হাটী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এফআই জাহাঙ্গীর আলম মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উক্ত মন্দির ও স্থানীয় শ্মশ্মানের ভক্তবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেতুবৃন্দ।
পরে পৌর শহরের উপজেলা কেন্দ্রীয় মন্দির, দাসপাড়া মন্দিরসহ বিভিন্ন মন্দির ও শ্মশ্মান প্রাঙ্গণে স্থানীয় নেতুবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন ট্রাষ্টিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আবু বক্কর সিদ্দিক/প্রিয় সময়
প্রকাশ : শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









