বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্তে ব্রিফিং

ফরিদপুর প্রতিনিধি

আজ শনিবার জেলা পুলিশ, ফরিদপুর এর আয়োজনে পুলিশ লাইনস্ শহীদ ছালাম সভা কক্ষে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, ফেব্রুয়ারি- ২০২৫ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন ফরিদপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

এ সময় পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন।

তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। অত্র জেলার নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তানভীর হোসেন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, গোসাইরহাট সার্কেল, শরীয়তপুর ও জনার এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, টাঙ্গাইল।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) ফরিদপুর, জনাব মো: আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল, ফরিদুপর ও জনাব আজমীর হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ।

শরীফ নিয়াজ/প্রিয় সময়

প্রকাশ : শনি বার, ০৫ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

 

You might like