কালিহাতীতে এসএসসি পরীক্ষার্থীর নদীতে ডুবে মৃত্যু

কালিহাতী, টাঙ্গাইল :
কালিহাতী(টাংগাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে নদীতে গোসলে করতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ঈদের দাওয়াত খেতে এসে যমুনা নদীর শাখা ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে।

নিহত যুবকের নাম রাহিদ (১৮), তিনি ধলাটেংগর এলাকার শরিফের ছেলে এবং এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাহিদ দুই দিন আগে তার পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলার যোগারচড় নানার বাড়িতে দাওয়াত খেতে আসে। ঈদের আনন্দে, দুপুর ১ টার দিকে ধলেশ্বরী নদীতে সাঁতার শিক্ষতে এবং গোসল করতে নামেন রাহিদ। তবে সাঁতার না জানায়, নদীতে ডুবে নিখোঁজ হয়। এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে রাহিদকে উদ্ধার করে, পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রাহিদের চাচা আবুবক্কর জানান, “আমার বড় ভাইয়ের ছেলে রাহিদ। সে এসএসসি পরীক্ষার্থী ছিল। ঈদের দিন, রাহিদ এবং তার বাবা-মা প্রথমে আমাদের বড় ভাইয়ের বাড়িতে আসে। এরপর দুই দিন আগে তারা তার দাদার বাড়িতে একদিন সময় কাটানোর পর নানার বাড়ি যোগারচরে চলে আসে।

সেখানেই দুপুরে ঈদের আনন্দে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামলে সাঁতার না জানায় রাহিদ ডুবে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে,অচেতন অবস্থায় পরে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাবিল শাহরিয়ার নাহিদ/প্রিয় সময়

প্রকাশ : রোব বার, ০৬ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like