শ্যামনগরে জামায়াত ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল

রনজিৎ বর্মন :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকাল ৫টায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতির অঙ্গনকে প্রতিহিংসার মাধ্যমে দমন করার যে অপচেষ্টা চলছে, তা কখনই সফল হবে না। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন। এদিকে হামলার ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

প্রকাশ : সোম বার, ০৭ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like