

গোবিন্দগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য, আশির দশকের সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কমরেড দেলোয়ার হোসেন স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিস্ট পার্টির, গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে সোমবার বিকেল ৩টায় উপজেলা সিপিবি কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি অশোক আগরওয়ালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুন মোবারকের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক জননেতা কমরেড মিহির ঘোষ, সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড তাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এমএ মতিন মোল্লা, সিপিবি পলাশবাড়ী উপজেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ আদিল নান্নু, সিপিবি সাঘাটা উপজেলা কমিটির সভাপতি যজ্ঞেশ্বর বর্মন, কৃষক সমিতি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, ক্ষেতমজুর সমিতির সভাপতি সাইদুরর রহমান, সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান, সেনেটারী ইন্সপেক্টর মিলন কুমার গুন, মৃত দেলোয়ার হোসেনের সহধর্মিনী সোহরা বেগম, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু আহমেদ। গত ২৭ মার্চ বগুড়া টিএমএসএস হাসপাতালে কমরেড দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেন।
প্রকাশ : মঙ্গল বার, ০৮ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











