বিদ্যালয়ের নামে চল্লিশ শতক জমির ছায়ত্রিশ শতক জমিই অবৈধ দখলের অভিযোগ

স্বরূপকাঠি প্রতিনিধি:

নেছারাবাদে ১৪৩নং দক্ষিণ-পূর্ব সুটিয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোটি টাকার জমি অবৈধভাবে দখল করে বেশ কয়েকটি বাড়িঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কিছু দখলদারের বিরুদ্ধে। বিদ্যালয়ের নামে ৪০ শতক জমি রেকর্ড ভুক্ত থাকলেও তাহার ৩৬ শতক জমি বেদখলে রয়েছে। সেই পুরো জমিতে বিগত স্থানীয় কিছু আওয়ামীলীগ নেতাদের হস্তক্ষেপে স্থানীয় কিছু লোক দখল নিয়ে যে যার মত করে ঘরে তুলে বসবাস করে আসছে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরহানা জাহান দখলদারদের বাধা দিলেও তাকে গালিগালাজ করে ভয় ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি বিদ্যালয়ের নামে রেকর্ডভুক্ত জমি দখলমুক্ত করতে শিক্ষা অফিস সহ ইউএনও বরাবর আকুল আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, জমি অবৈধ দখলের ব্যাপারে সহকারি শিক্ষা কর্মকর্তা মো: গিয়াস উদ্দীনকে জানিয়েছেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক ও এ্যাডহক কমিটির সহ-সভাপতি মো: তরিকুল ইসলাম বলেন, স্কুলের নামে দলিলে ৪২ শতক জায়গা আছে। বি,এস রেকর্ডে ৪০ শতক হয়েছে। সেই চল্লিশ শতক জায়গার মধ্য চারশতকে স্কুল ভবনটি আছে। বাকি জমিতে স্থানীয় কিছু আওয়ালীগের লোক ঘর দরজা তুলে বসবাস করছে। নতুন করে এখনো কিছু লোক জমি দখল করে ঘর তুলতেছে।

তিনি দ্রুত স্কুলের জমি উদ্ধারের জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন। বিদ্যালয়ের জমি অবৈধভাবে দখলের ব্যাপারে জানতে চাইলে লাইলি নামে এক দখলদার বলেন, এ জমি আমাদের। অবৈধ জমিতে স্কুল উঠছে। আমি রেকর্ডশুট মামলা করেছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরহানা জাহান অভিযোগ করেন, স্কুলের নামে বিয়াল্লিশ শতক জমি আছে। ওই জমির মাত্র চার শতকে স্কুল ভবনটি রয়েছে। বাকি আটত্রিশ শতক জমি স্থানীয় কিছু লোক আওয়ামীলীগ সরকার আমলে অবৈধ দখল নিয়ে ঘর দরজা বানিয়ে বসবাস করছে। সেই জমিতে এখনো নতুন করে দখল হচ্ছে। দখলদাররা বেপরোয়া। আমি সহকারি শিক্ষা কর্মকর্তা মো: গিয়াস উদ্দীন বরাবর অভিযোগ দিয়েছি।

সহকারি শিক্ষা কর্মকর্তা মো: গিয়াস উদ্দীন জানান, বিদ্যালয়ের জমি অবৈধ দখল হচ্ছে বিষয়টি শুনেছি। আমরা বিদ্যালয়ের জমির কাগজপত্র নিয়ে প্রধান শিক্ষিকাকে অফিসে ডেকেছি। বিষয়টি জেনে ইউনও মহোদয়ের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম উদ্দীন আহমেদ জানান, আমি ওই বিদ্যালয়ের কাগজ পত্র নিয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইব। কাগজপত্রে জমি স্কুলের হলে অবশ্যই আইনত ব্যবস্থা নেয়া হবে।

মোঃ মাসুদুল আলম অপু/প্রিয় সময়

প্রকাশ : বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like