

মনোহরদী প্রতিনিধি :
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী শনিবার (১২ এপ্রিল) রাজধানীর শাহবাগ থেকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মসূচির আয়োজক ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত অগ্রসর হবে। গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

এতে উপস্থিত থাকার বিষয়ে সরাসরি ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী।
উপস্থিত থাকবেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ইসলামী ছাত্রশিবির নেতা সাদিক কায়েস ও আলী আহসান জুনায়েদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজী, গণ-অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নূর, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূইয়া মন্জু, হেফাজতে ইসলামের আজিজুল হক ইসলামাবাদী।
এছাড়াও বাংলাদেশ ক্রিকেট দলের মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, নাহিদ রানা।
বাংলাদেশের বরেণ্য ইসলামিক চিন্তাবিদ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি উসমান গণি সালেহী, মাওলানা আরিফ বিন হাবিব, প্রফেসর মুখতার আহমেদ, মাওলানা রেজাউল করিম আবরার, মুফতি শামসুদ্দোহা আশরাফী,মাওলানা ফখরুদ্দীন আহমাদ, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি মোহাম্মদ আলী, গাজী সানাউল্লাহ রাহমানী, লুৎফুর রহমান ফরায়েজী, মুস্তাফিজ রাহমানী, হাসান আল-আজহারী, আবরারুল হক আসিফ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ও উসামা খন্দকার।
আরোও থাকছেন, আসিফ মাহতাব স্যার, অভিনেতা তামিম মৃধা, আরজে কিবরিয়া, আয়মান সাদিক, লতিফুল ইসলাম শিবলী।
ড. মিজানুর রহমান আজহারী তার ভেরিফাই ফেসবুক আইডি থেকে লাইভে এসে বলেন মাজলুমদের পক্ষে, মানবতার পক্ষে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি।
আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ/প্রিয় সময়
প্রকাশ : বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন








