শোকের ছায়া নেমে এসেছে রেজোয়ানের বাড়িতে

রাজশাহী প্রতিনিধি

একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে, রেজওয়ানের বাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে। আজ সরেজমিনে আমি কথা বলেছি, রেজওয়ানের মায়ের সাথে। কিছুতেই কান্না যেন থাৃছে না অনেক স্বপ্ন ছিল এই রেজোয়ান কে নিয়ে তার বাবা, মায়ের। সবই কিছুই আজ শেষ হয়ে গেছে। আর বলার মতো কিছু নাই । রেজোয়ানের মায়ের একটাই কথা, আমার সন্তানের হত্যা কারীদের দ্রুত ফাঁসি চাই। এলাকাবাসীর ও একটাই দাবী আসামীদের ফাঁসি চাই।

রেজোয়ানের বাবা রাজশাহী সদর হাসপাতালের মর্গে গিয়েছেন, সন্তানের লাশ নিয়ে আসার জন্য। এ এক মর্মান্তিক দৃশ্য। আকাশ, বাতাস যেন ভারি ভারি হয়ে আসছে। রোযার কারণ স্কুল ছুটি, তাই বাবার অটো রিকশা শখ করে চালাছিলো, সন্তান রেজোয়ান। কিন্তু বখাটে, সন্ত্রাসীদের হিংস্র থাবায়, শেষ পর্যন্ত প্রাণ দিতে হলো কিশোর রেজোয়ানকে।

রেজোয়ানকে পেপসির সাথে অনেক ঘুমের উষধ খাইয়ে অজ্ঞান করে সন্ত্রাসীরা সেই অটোরিকশা নিয়ে বিক্রি করে দেয় অন্য জায়গায়। আর রেজোয়ানকে ইট দিয়ে মাথা, মুখমন্ডল থেঁতলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে, একপ্রকার এসিড ঢেলে দিয়ে, পরিত্যক্ত একটা ঘরে রেখে দেয় আসামীরা। যাতে করে পচা গন্ধ না হয়।

পুলিশ প্রশাসন ব্যপক অনুসন্ধান ও তদন্তে সকল তথ্য একে একে বেড়িয়ে আসে। আসামীদের গ্রেপ্তার করে রিমান্ডে এনে রেজোয়ানের অর্ধ গলিত লাশ উদ্ধার করে।

মো: গোলাম কিবরিয়া/প্রিয় সময়

প্রকাশ : বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like