ফিলিস্তিনের উপর ইজরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সজীব খান :
অরাজনীতিক সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটে ফিলিস্তিনের উপর ইজরায়েলের আগ্রাসন ও গনহত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১ এপ্রিল জুম্মার নামাজের পর মতলক পেন্নাই সড়কের কালিভাংতি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাবুরহাট মতলব রোডের মাথায় সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

বিক্ষোভ মিছিলে বাবুরহাট অঞ্চলের সর্বস্তরের তৌহিদী জনতা, দক্ষিন রালদিয়া ও আদর্শ মুসলিম পাড়ার, কালিভাংতি সংলগ্ন এলাকার সাধারণ মুসল্লীসহ দক্ষিন রালদিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক উক্ত বিক্ষোভে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে বাবুরহাট মতলব রোডের মাথায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাবুরহাট কেন্দ্রীয় মাসজিদের খতীব মুফতী ফারুক আহমেদ, দক্ষিন রালদিয়া মাদ্রাসার মুহতামিম মাও. হাবিবুর রহমান, আল হিলাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ইয়াছিন ফরহাদ রাসেল, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মাল, বাবুরহাট বাজার পরিচালনা কমিটির সদস্য মেহেদী হাসান মাল, ব্যবসায়ী কাউছার পাটওয়ারী, জসিম উদ্দিন মাল প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বাবুরহাটের আশে পাশের বিভিন্ন মসজিদের সম্মানিত খতীবসহ ধর্মপ্রান মুসল্লীগন উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে বক্তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা, অবৈধ দখলদার ইসরায়েলের আগ্রাসন ও গনহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহবান জানায়।

প্রকাশ : শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like