বি‌য়ে‌তে রা‌জি না হওয়া ক‌নের বড় বোন‌কে মারধর, থানায় অ‌ভি‌যোগ

দোহার প্রতিনিধি:

ঢাকার দোহারে বিলাসপু‌রের ছোট রামনাথপুর গ্রামে বি‌য়ে‌তে রা‌জি না হওয়া ক‌নের বড় বোন‌কে মারধর করায় শাজাহান মাঝির বিরু‌দ্ধে থানায় অ‌ভি‌যোগ করেছে ভুক্তভোগী পরিবার।

সরেজমিনে গিয়ে জানা যায় বৃহস্পতিবার (১০ই এপ্রিল) দুপুর ১টায় শফিকুল হকের মেয়ে পারভীন আক্তার (২৫) বাদী হয়ে দোহার থানায় একটা অভিযোগ দায়ের করেন আ: কাদের এর ছেলে শাজাহান মাঝি(৬৫),খোকন মাঝির ছেলে রিফাত (১৮) বিরুদ্ধে।

অঘটনা স্থলে সাংবাদিকরা গেলে নানান মুখি হুমকি ও দেখে নেয়া কথা বলে।

এ বিষয়ে পারভীন আক্তার জানান, আমার বাসা বরিশাল স্থানীয় বাসা পটুয়াখালী থানা আমি আমার দুলাভায়ের কাছে ১বছর হয়েছে আমার স্বামী মারা গেছে এ জায়গায় আসার পর প্রায় ১বছর ধরে শাজাহান মাঝি নামে লোকটা আমায় বিরক্ত করে আসছে,প্রতিদিন নেতাদের পাঠায় আমি রাজি হইনা সে আমাকে জোর করে রাজি করাইতে চায় ও ব্ল্যাকমেইল করে সব সময়।

আমি বাহিরে গেলে ও বাইরে পানি আনতে গেলেও আমাকে বিরক্ত করে বাসায় এসে বসে থাকে, ভাত খাইতে দেয় না পানি খাইতে দেয় না। আজ একথা দুইকথায় ঝগড়া হয়েছে সে আমার বোন ও আমাকে মারধোর করে আমায় জোর করে বিয়ে করতে চায়।থানায় যাওয়ার পর সবাই অর পক্ষে কথা কয় থানায় গেছি ওসিরা বলতেছে তোমরা মিলামিশা যাওগা হয় ৫০লক্ষ টাকা কাবিন লেইখা বিয়ে দিয়ে দেই আর না হয় মিলামিশা যাও টাকা পয়সা লইয়া, আমরা এটার বিচার চাই।

এবিষয়ে পারভীনের বোন সারমিন বেগম বলেন, আমার বোন আমি বিয়ে দিমনা আমার জায়গা নিয়ে একটা ঝামেলা গেছে এই নিয়ে অনেক চিন্তা ভাবনায় আছি।আমার বোনের জামাইটা মারা গেছে ১বছর ধরে আর এই ১বছর ধরে তারা আমার বোনের বিয়ের প্রস্তাব দিয়ে আসতেছে ও অনেক মানুষ পাঠাইছে হুজুর ও মেম্বারদের কে পাঠাইছে আমি মানা করছি যে আমি আমার বোন বিয়ে দিমনা। বিয়ে দিমনা দেখে তারা বলে তদের যে জায়গা নিয়ে ঝামেলা করে সেই জায়গা মাইনষেরে দিছি হেমনে কইরা তর বোনকেও উঠায়ে লইয়া যামু।

পানা মোল্লা ব্রিজের গোরায় বাড়ি মৃত আ: কাদের মাঝির ছেলে শাহজাহান মাঝি আমার বোন কে বিয়ে করতে চায় সে কিছু করে না গোরেগারে কাজকাম নাই, রাজনীতি পলটি খাওয়া পরে এখন রাজনৈতি করে এখন চলে,সে এপর্যন্ত দুই তিনটা বিয়ে করেছে আমার নিজের চোখে দেখা সে গতবছর বিয়ে করে বউকে যে অত্যাচার করে তাকে তারায়ছে তাই আমি কি যেনে শুনে আমার বোন কি অখানে বিয়ে দিমনাকি।

এমন কথা বলায় তারা এখন নানান ভাবে হুমকি দেওয়ায়। আমার বোনের আড়াই বছরের একটা ছেলে আছে তাদের কে খাইটা খাওয়াই আমার জামাই রিক্সা চালায়।আজ আমারে ও বইনকে টেনে নিয়ে পোলাপান নিয়ে মারে। আমাদের কে মারতে মারতে রাস্তায় ব্রিজের গোড়ায় নিয়ে যায় ও আমাকে ইট দিয়ে মাথায় বাড়ি মারে।

মা/মু/প্রিয় সময়

প্রকাশ : শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like