

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম,ডিডিএলজি মাসরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাসার, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওঃ আজিজুল ইসলাম,জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক মেয়র তাসকিন আহমেদ চিসতি, ,পিপি এড আব্দুস সাত্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়েইব আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারী জয়নাব পারভীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাসসুম। এসময় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্টি প্রকাশ সহ জেলার উন্নয়নের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জি এম শরিফুল ইসলাম সানু/প্রিয় সময়
প্রকাশ : রোববার, ১৩ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









