জামালপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা কারাগারে রফিকুল ইসলাম নামে এক কয়েদি মারা গেছেন। রোববার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে মারা যান তিনি।

মৃত রফিকুল ইসলাম জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের পূর্ব রেখির পাড় এলাকার আজিম উদ্দিন মোল্লার ছেলে। তিনি চেক জালিয়াতির মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ১ জানুয়ারি তাকে কারাগারে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার আবুল কালাম আজাদ।

কারা কর্তৃপক্ষ জানায়, কয়েদি রফিকুল ইসলাম ডায়েবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার খাবারের আগে তিনি ইনসুলিন নেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

উল্লেখ্য, রফিকুল ইসলামকে চেক জালিয়াতির মামলায় আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলন। এ ছাড়াও তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছিল।

জাকিরুল ইসলাম বাবু/প্রিয় সময়

প্রকাশ :  সোম বার, ১৪ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like