মাদরাসা সুপারকে অকথ্যভাষায় গালমন্দ ও কিল-ঘুশি মারলেন ফরহাদ হোসেন মোরাদ!

 মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর মনোহরদী উপজেলার পঞ্চাশকুড় দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে রবিবার (১৩ এপ্রিল) বিকালে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নীচে মাদ্রাসার সুপারকে শারীরিক ভাবে লাঞ্চিত করার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উক্ত মাদ্রাসার সুপার হাদিউল ইসলাম উক্ত মনোহরদী থানায় তিন জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলো- মনোহরদী সরদার আছমত আলী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন মোরাদ, মনোহরদী সরকারি কলেজের ইংরেজি প্রভাষক খলিলুর রহমান এবং মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক লুৎফুর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়,অন্তরবর্তীকালীন সরকার সম্প্রতি সকল মাদ্রাসায় এডহক কমিটি বাতিল ঘোষনা করলে নতুন করে এডহক কমিটি গঠন করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করি। এর মাঝে মনোহরদী সরদার আছমত আলী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন মোরাদ সরকারি বিধি বিধান তোয়াক্কা না করে পেশি শক্তির বলে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হওয়ার পায়তারা করে আসছিল। গত ১০ এপ্রিল মাদ্রাসার এডহক কমিটি গঠনের জন্য মাদ্রাসায় এক সভার আহবান করা হয়। উক্ত সভায় বিবাদীগণ কেউ উপস্থিত হন নাই। এমনকি অভিযোগের ০১ নং বিবাদিকে মাদ্রাসার সভাপতি না করলে মাদ্রাসা সুপার কিভাবে মাদ্রাসা পরিচালনা করে তা দেখে নেওয়ার হুমকি দেয়া হয়।

সুপার মাদ্রাসার দাপ্তরিক কাজের জন্য ১৩ এপ্রিল রবিবার বিকাল তিন ঘটিলার দিকে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যায়। কাজ শেষ করে আনুমানিক ৪টার দিকে বাড়িতে যাওয়ার সময় উল্লেখিত বিবাদীগণ অজ্ঞাতনামা আরো বিবাদীকে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নীচে মাদ্রাসা সুপারকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং মনোহরদী সরদার আছমত আলী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন মোরাদ জানায় তাকে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি করতে হবে।

আমি জানাই নিয়মতান্ত্রিক ভাবে মাদ্রাসার সভাপতি নির্বাচন করা হবে। এতে ফরহাদ হোসেন মোরাদ উত্তেজিত হয়ে আমাকে কিল ঘুসি মেরে সাধারণ জখম করে। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী এবং আশেপাশের লোকজন এসে মাদ্রাসা সুপারকে তাদের কবল থেকে রক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে নিয়ে যায়।

এসময় বিবাদীগণ প্রকাশ্যে হুমকি দেয় যে, ০১ নং বিবাদীকে যে কোন মূল্যে এডহক কমিটির সভাপতি করতে হবে। অন্যথায় সুপারকে খুন, জখম ও আহত করবে।

মাদ্রাসার সুপারকে মারধোর করায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সাধারণ জনগণ দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করে।।

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ/প্রিয় সময়

প্রকাশ :  সোম বার, ১৪ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like