কুড়িগ্রামের ধরলাপাড়ে ৪৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজের পাশে অভিযান চালিয়ে ৪৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে রংপুরের র‌্যাব-১৩ ধরলা ব্রিজের একটি ট্রাক থেকে এসব গাঁজা উদ্ধার করে। পরে গাঁজা, জব্দকৃত ট্রাকসহ আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ থানার রহবল হাজীপাড়া এলাকার মৃত মাইনুদ্দিনের ছেলে সেকুল হাওলাদার (৪০) ও কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আমতলী বাজারের মৃত ইয়াকুব আলির ছেলে আব্দুল আলিম।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, র‌্যাবের পক্ষ থেকে এখনও এজাহার দেয়নি। আটককৃতরা থানা হেফাজতে রয়েছে।

মোঃ নুরনবী সরকার/প্রিয় সময়

প্রকাশ : বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like