

জামালপুরে জনস্বাস্থ্য প্রকৌশলীর দুর্নীতির মূল হাতিয়ার হোয়াইট বাবুর নারী কেলেঙ্কারিসহ সাংবাদিককে হুমকি ও মিথ্যে মামলা এবং অফিস স্টাফদের সম্মুখে অফিসে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা
জামালপুর প্রতিনিধি : জামালপুরে জনস্বাস্থ্য প্রকৌশলীর দুর্নীতির মূল হাতিয়ার হোয়াইট বাবুর নারিকেলেঙ্কারি সহ সাংবাদিককে হুমকি ও মিথ্যে মামলা এবং অফিস স্টাফদের সম্মুখে অফিসে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা দেন।

গত বুধবার এ ঘটনা ঘটে।
জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশলীতে সাংবাদিকরা প্রকৌশলীর বক্তব্য নিতে গেলে এবং প্রকৌশলীকে না পেয়ে অফিস অ্যাকাউন্টেন আমিনুল ইসলামের কাছে প্রকৌশলী অফিসে আসবে কিনা, বিষয়টা নিশ্চিত করতে গেলে অ্যাকাউন্টেন আমিনুল ইসলামের অফিস কক্ষে হোয়াইট (বাবু) গিয়ে অফিস সহায়ক থেকে শুরু করে সকল অফিস স্টাফ এবং ঠিকাদারদের সামনে সাংবাদিকদেরকে মৃত্যুর হুমকিসহ অফিসের একাউন্ট আমিনুল ইসলামের দিকে আঙ্গুল তাক করে সাংবাদিকদেরকে বলেন, “এই অফিসে সাংবাদিক ঢুকতে দিয়েছে কে? আজ থেকে এই অফিসে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করলাম। আর আজকের পর থেকে এই অফিসে কোনো সাংবাদিক ভুল করেও আসার চেষ্টা করে তা হলে তাকে কীভাবে মামলা দিতে হয়। তা আমি ভালো করেই জানি।”
পরবর্তীতে বিএনপির একাধিক নেতার ফোন থেকে সাংবাদিককে মুঠোফোনে হুমকি ও দেওয়া হয়।
বেশ কিছুদিন আগে জামালপুর শহরের ল কলেজ থেকে ভোকেশনাল মোড় এলাকায়। কিরণের বোনের সাথে মিথ্যে প্রেমের ফাঁদে ফেলে (মিম) নামের একটি মেয়েকে হোয়াইট (বাবু) প্রতিনিয়ত তার শারীরিক চাহিদা মেটাতো।
একটা সময় মিম হোয়াইট বাবুর বিষয়ে অভিযোগ করতে চাইলেও অল্প কিছুদিন আগে মিমের অন্য একটি ছেলের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। হঠাৎ করে গত কয়েকদিন আগে গণমাধ্যমে বাবুর দুর্নীতির নিউজটা মিমের চোখে পড়ে গেলে তার প্রতিবেশী এক ভাইয়ের এর মাধ্যমে সাংবাদিককে জানায় তার (ছদ্মনাম) ওসমান তিনি বলেন, হোয়াইট বাবুর বিরুদ্ধে কথা বলতে গেলে মিমের নতুন সংসারটা নষ্ট হয়ে যাবে..।
(ছদ্মনাম) ওসমান আরো বলেন হোয়াইট বাবুর একাধিক মেয়েদেরকে চাকরি দেওয়ার কথা বলে তার শারীরিক চাহিদা মেটাতো। সাংবাদিক ভাই ভুলেও যেনো হোয়াইট (বাবু) বুঝতে না পারে। তা হলে আমাদের বড় ধরনের ক্ষতি করে ফেলবে। কারণ এই শহরে ওর অনেক বড় বড় নেতাদের সাথে হাত রয়েছে। এই ভয়ে ভুক্তভোগী মেয়েরা মুখ খুলতে রাজি হয় না।
জাকিরুল ইসলাম বাবু/প্রিয় সময়
প্রকাশ : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন








