পটলচেরা চোখ!

অশোক কুমার রায়

আমি প্রথম চোখের প্রেমে পড়েছিলাম
সেই শৈশবে জীবন বাবুর বনলতা সেনের
তারপর ওরকম চোখ খুঁজে পাইনি বহুদিন
তবে, বিংশ শতাব্দীর কোন এক সময়
গ্রামীণ জনপদে চলতে গিয়ে দেখা পাই
এক কৃষ্ণকলির-

চিকন ভ্রæতে আঁকা হরিণটানা চোখ!
দেখেছিলাম চলতি পথে, কোন এক গ্রীষ্মে
সে দেখা ছিলও ক্ষণিকের

কত গল্প শুনেছি পটলচেরা চোখের
সুন্দরবনের ধারে শাকবাড়িয়ার পাড়ে
চঞ্চল চপলা ক্ষীণকায় হরিণের ন্যায়
এক রমনীর হটাৎই কির্ণর হাসির ঝলকায়
হৃদয়ে টানের চকিত চাহনিতে
এক পটলচেরা চোখের রমনীর দেখা পাই।

বাবা চোখ তো নয়!
সারা পৃথিবীর প্রেম, লুকিয়ে রয়েছে সে চোখে
আকাঁ রয়েছে মায়া-মমতা, প্রেম-প্রীতি আর ভালোবাসা
পটলচেরা চোখ বলে কথা
দেখার সাধে পিছু নেওয়া
প্রথম লুকিয়ে বুকিয়ে দেখার চেস্টা
অতপর সামনা সামনি দেখায়
প্রেম-প্রীতি আর ভালোবাসা
মায়া-মমতা শেষে বিরহ হাজির আমার মনে

সে সুন্দরী রমণী
পটলচেরা চোখের দ্বারা হৃদয় হরণি
আমার হৃদয় হরণ করার পূর্বেই
অনিকেতের হৃদয় হরণ করে চলে গেছে
আমার সীমানার বাইরে।

 

প্রকাশ : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like