

মালিকুজ্জামান কাকা :
সচেতন ওলামা সমাজ যশোরের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টায় ঝুমঝুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙিনায় এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। এতে তিনজন বিশেষজ্ঞ ডাক্তাররা কয়েক শত নারী পুরুষ রোগী দেখেন।
এর আগে যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহীকর্মকর্তা (উপ সচিব) এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি অনুষ্ঠানে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে ডাক্তারের ব্যাপকসমাজ সেবার সুযোগ রয়েছে। তারা ইহকালে মানব সেবা করে পরকালে জান্নাত নিশ্চিত করতে পারেন। কেননা অসুস্থ মানুষকে সুস্থ করার মত মানবিক সেবা আর নেই। তিনি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা দানের উদ্যোগ গ্রহনে আয়োজকদের সাধুবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুফতি সাফায়েত হোসেন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, বি এ ডি সি র উপ ব্যাবস্থাপক আব্দুল গাফ্ফার, এডভোকেট এজাজ হোসেন খান, আমিনুল ইসলাম, মুফতি কাজী, কাজী আব্দুল জব্বার, ড. শহিদুল হক খান, ব্যারিস্টার কাজী জাকারিয়া প্রমুখ।
প্রকাশ : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











