

সাতক্ষীরা প্রতিনিধি :
সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৯ এপ্রিল (শনিবার ‘২৫) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মাছরাঙা টিভির সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি বেলাল হোসেন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি রঘুনাথ খাঁ, দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর, আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ হাসানুর রহমান হাসান, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি আবু সাইদ, দিন প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, গ্লো, দৈনিক লাখ কণ্ঠের জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, আশাশুনি থানার পুলিশ কর্মকর্তা এসআই শ্যামাপ্রসাদ রায়ের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর জাতীয় দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলামকে দফায় দফায় কৈফিয়েত তলব, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের ভয় ও প্রাণনাশের হুমকি প্রদান করেন স্থানীয় যুবনেতা আবু জাহিদ সোহাগ ও সাবেক যুবনেতা সাদিক আনোয়ার ছোট্টু। প্রতিকার চেয়ে সাংবাদিক আরিফুল আশাশুনি থানায় সাধারণ ডায়রী (নং ৪১৯, তাং ১১/৩/২৫) করেন।
সাংবাদিক নেতারা বলেন, আগামি ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানিমূলক মামলার বাদী মাজেদা এবং মদদদাতা কথিত আবু জাহিদ সোহাগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
জি এম শরিফুল ইসলাম সানু/প্রিয় সময়
প্রকাশ : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









