

দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলায় বিদ্যালয়ের বেঞ্চে বসার ওপর বিরোধকে কেন্দ্র করে রাব্বি ও ইউসুফ নামের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে মশিউর নামের অপর এক শিক্ষার্থী। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে সোমবার (২১ এপ্রিল) সকালে লটাখোলা উচ্চ বিদ্যালয়ে।

আহতদের মধ্যে রাব্বি চর-লটাখোলা এলাকার আউয়াল বেপারীর ছেলে এবং ইউসুফ একই এলাকার মোশারফ হোসেনের ছেলে বলে জানা গেছে।
দুই শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে ইউসুফের অবস্থা বেশি সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেঞ্চে বসাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মশিউর ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামীকে গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
মাকসুমুল মুকিম/ প্রিয় সময়
প্রকাশ : সোমবার, ২১ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











