ন্যায়-ইনসাফে গঠিত সমাজের স্বপ্নে চাঁদপুরে জামায়াতের দাওয়াতি কর্মসূচি

বিশেষ প্রতিনিধি:
সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব ও বৈষম্যমুক্ত একটি ইনসাফনির্ভর রাষ্ট্র গঠনের লক্ষ্যকে সামনে রেখে চাঁদপুরে দাওয়াতি কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (২০ এপ্রিল) বিকেলে চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি শাহজাহান মিয়ার নেতৃত্বে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই দাওয়াতি অভিযান পরিচালিত হয়। কর্মসূচিটি শুরু হয় বিপণীবাগ বাজার এলাকা থেকে, যা পরবর্তীতে কলেজ গেট, চিত্রলেখা মোড় ও ছায়াবানী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সহকারী সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম সবুজ, মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই দাওয়াতি কর্মসূচিতে সাধারণ মানুষ, রিকশাচালক, দিনমজুর, ব্যবসায়ীসহ নানা শ্রেণিপেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ দেখা যায়। অনেকেই জানান, তারা এমন একটি বাংলাদেশ কামনা করেন—যেখানে থাকবে না খুন-ধর্ষণ, দখলবাজি-চাঁদাবাজি কিংবা দুর্নীতি-দলীয় দম্ভ। থাকবে না ধনী-গরিবের বৈষম্য। থাকবে কেবল ইনসাফ, ন্যায় এবং মানবিক মূল্যবোধে গঠিত একটি সমাজ।

নেতৃবৃন্দ বলেন, ইসলামি আদর্শ ও ইনসাফভিত্তিক সমাজের বার্তা পৌঁছে দিতেই এ দাওয়াতি অভিযান অব্যাহত রয়েছে। মানুষের হৃদয়ে আলোর দীপ্তি জাগিয়ে একটি আদর্শ রাষ্ট্রের ভিত্তি গড়তে চায় জামায়াতে ইসলামী।

প্রকাশ : সোমবার, ২১ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like