

মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ডের উত্তর পাশে কাজী ইমাদ উদ্দিন মার্কেটে উদ্বোধন হলো অত্যাধুনিক নির্মাণসেবাদানকারী প্রতিষ্ঠান মাইমুনা বিল্ডার্স। রবিবার (২০ এপ্রিল) মনোহরদী বাসস্ট্যান্ডের উত্তরের পাশে নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

মাইমুনা বিল্ডার্স-এর ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মোঃ মাইনউদ্দিন (B.Sc Engineer – Civil) এর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আধুনিক ও টেকসই নির্মাণের লক্ষ্যে পথচলা শুরু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী পৌরসভার সাবেক মেয়র ডা. আব্দুল খালেক, ইন্জিনিয়ার মো: আবুল কাশেম, বিশিষ্ট সমাজ সেবক মো: মোস্তফা জোয়ারদার।
উক্ত অনুষ্ঠানে আরোও স্থানীয় ইন্জিনিয়ার, গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী, কনটাক্টর, ঠিকাদার ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকৌশলি মো: মাঈনউদ্দিন বলেন, আমরা সকল ধরনের সেবা আর্কিটেকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং ডিজাইন, সয়েল টেস্ট ও লোড টেস্ট, পাইলিং, কনস্ট্রাকশন ওয়ার্ক, সাইট সুপারভিশন, ডিজিটাল ল্যান্ড সার্ভে ও ম্যানুয়াল সার্ভে, পৌরসভা ও রাজউকের অনুমোদন, উপজেলা ও ইউনিয়ন পরিষদের অনুমোদনসহ অভিজ্ঞ মিস্ত্রী দ্বারা মালামালসহ বাসা-বাড়ি নির্মাণ আমানতদারীতার সাথে করব।
আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো, ন্যায্য মূল্য, গুণগতমান ও নির্ভরযোগ্য সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করা।
সবিশেষে মনোহরদী বাসস্ট্যান্ড মসজিদের ইমাম ও খতিব মুফতি ওবায়দুল্লাহ শ্রীপুরীর দুআ মোনাজাতের মাধ্যমে উদ্বোধন সম্পন্ন হয়।
আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ/ প্রিয় সময়
প্রকাশ : সোমবার, ২১ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











