সাতক্ষীরায় খরচ যোগাতে না পেরে ২০ হাজার টাকায় সন্তান বিক্রি!

সাতক্ষীরা:

সাতক্ষীরা আশাশুনিতে সন্তানের খরচ যোগাতে না পেরে ২০ হাজার টাকায় বিক্রি করে দিলেন এক মা। ঘটনাটি সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি গ্রামে।

জানা গেছে, আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের শামীম হোসেনের চতুর্থ স্ত্রী আশামনি খাতুন (২৫) সন্তানের সুচিকিৎসা ও দুধ কিনতে না পেরে ১৪ দিনের নবজাতক শিশু খাদিজা খাতুনকে বিশ হাজার টাকার বিনিময়ে গত শুক্রবার (১৮ এপ্রিল ‘২৫) বিক্রি করে দিয়েছেন।

স্থানীয়রা জানান, কাদাকাটি গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে শামীম হোসেন (২৮) তার স্ত্রী সন্তানকে ফেলে রেখে হোসনেয়ারা নামের আরেক নারীর সাথে আবারও ৫ম বিয়ের পিড়িতে বসেন।

আশামনি জানান, তার স্বামী তাদের ফেলে আবারও বিয়ে করায় সে তার নবজাতক শিশুর ঔষধ ও দুধ কিনতে দিশেহারা হয়ে পড়েছিলেন। এক পর্যায়ে নিজের সন্তান বিক্রির সিদ্ধান্ত নেন আশামনি। এই খবরে আশাশুনি উপজেলার তেঁতুলিয়া গ্রামের চা বিক্রেতা নি:সন্তান রবিউল-কাজল দাম্পতির কাছে নগদ ২০ হাজার টাকার বিনিময়ে লিখিতভাবে বিক্রি করেন।

আশামনি আরো বলেন, আমার সন্তানকে সুস্থ্যভাবে বেঁচে থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি।

শিশুটির ক্রেতা চা বিক্রেতা রবিউল ইসলাম ও তার স্ত্রী কাজল বলেন, আমরা দরদাম করে কয়েকজন সাক্ষীর সামনে শর্ত দিয়ে টাকার বিনিময়ে বাচ্চাকে কিনে নিয়েছি। বাচ্চার টিকা কার্ডে পিতা-মাতার নামের স্থানে আমার স্বামী ও আমার নাম দিয়েছি। জন্ম নিবন্ধন সনদে তার নাম রাখা হয়েছে ফারিয়া জান্নাতুল। সে আমাদের পরিচয়ে পরিচিত হবে।

এবিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামছুল আরেফিন বলেন ঘটনাটি খোঁজ খবর নিয়ে দেখবেন বলে জানান।

জি এম শরিফুল ইসলাম সানু/প্রিয় সময়

প্রকাশ : সোমবার, ২১ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like