কুমিল্লা বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

জাহাঙ্গীর আলম ইমরুল :
কুমিল্লা বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছে।

আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর রসূলপুর ষ্টেশন মাষ্টার প্রসেনজিৎ চক্রবর্তী।

তিনি জানান, সকাল ৮ টার দিকে রেলওয়ে স্টেশনের স্টাফটা ডিউটি করতে গিয়ে স্থানীয়দের কাছে টেনে কাটাপড়ার বিষয়টা জানতে পান। পরে তারা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। তিনি বলেন, ভোর পাঁচটা থেকে আটটা পর্যন্ত কয়েকটি ট্রেন এই রুটে যায়। হয়তো যেকোনো একটি ট্রেনে কাটা পড়ে থাকতে পারে।

তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করার চেষ্টা করছে।

স্থানীয়রা জানান, ভোরে ঘটনাস্থলের কাছাকাছি ট্রেন কয়েকবার হুইসেল দেয়। তখন হয়তো ওই তিন যুবক ট্রেন কাটা পড়ে। তখন দুজন জীবিত ছিলো। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরের দিকে যে কোন সময় এই তিন যুবক ট্রেনে কাটা পরে থাকতে পারে। কোন ট্রেনে কাটা পড়েছে বিষয়টি জানার চেষ্টা করছি।

প্রকাশ : বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like