নাগেশ্বরীতে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত

নাগেশ্বরী প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পানাকুড়ি বটতলা দাখিল মাদ্রাসায় শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল (বুধবার) দুপুর ১২টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের আওতায় ‘স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ’ কার্যক্রমের অংশ হিসেবে ইউনিসেফের আর্থিক সহায়তায় এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পানাকুড়ি বটতলা দাখিল মাদরাসার সুপার মোঃ মোজাহিদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ আক্কাছ আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেওয়াশী ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী মোছাঃ কোহিনুর খাতুন, পানাকুড়ি বটতলা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ মশিউর রহমান, এবং দারুল আরকাম হানিফ উল্লাহ এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসাইন।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফ্যাসিলিটেটর সানজিদা সিদ্দিকা ও আশা মনি। বক্তারা তাদের বক্তব্যে বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শিশু সুরক্ষা এবং প্রতিবন্ধী শিশুদের প্রতি সহানুভূতিশীল হওয়ার ওপর জোর দেন। এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সহনশীল সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ

মোঃ নুরনবী সরকার/প্রিয় সময়

প্রকাশ : বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like