শিবচরে সাবেক ছাত্রদল নেতাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার!

শিবচর উপজেলা প্রতিনিধি :

বদলে যাচ্ছে বিএনপির মাঠের চিত্র। আর্বিভাব ঘটছে হাইব্রিডদের। আন্দোলনের মাঠে ছিলেন না, মামলা-হামলা কিংবা নির্যাতনের মুখেও ছিলেন না, ঘরছাড়াও হতে হয়নি। বিগত দিনে ব্যবসা-বাণিজ্য করেছেন, তাল মিলিয়ে চলেছেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে। তারাই এখন বিএনপির দাপুটে ‘হর্তাকর্তা’। তাদের সঙ্গে যোগ হয়েছেন নব্য বিএনপি নামধারী অনেকে। যারা কখনোই বিএনপিতে সম্পৃক্ত ছিলেন না, তারাই এখন নানা জায়গায় দখল পর্বে নেতৃত্ব দিচ্ছেন। আবার তারাই এখন তৃণমূলের ত্যাগীদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন।

বিভিন্ন নেতার বাসাবাড়ি কিংবা অফিসে এসব নেতার পদচারণাও বাড়ছে। ভিড় করছেন বিভিন্ন লবিং-তদবির নিয়ে। অন্যদিকে, দীর্ঘ ১৭ বছর ধরে যেসব নেতাকর্মী রাজপথে ছিলেন, মামলা-হামলায় সর্বস্বান্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, রিমান্ড খেটেছেন, ঘরছাড়া হয়েছেন, তারা এখন ‘অসহায়’। হাইব্রিড নেতাদের চাপে তাদের অনেকেই এখন দলীয় কার্যালয়, নেতাদের বাসাবাড়ি এড়িয়ে চলছেন। অহেতুক মিথ্যা অভিযোগে বহিষ্কার আতঙ্ক নিয়ে নিজেদের গুটিয়ে নিয়েছেন অনেকে।

সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহল ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের দোসর, চাঁদাবাজ ও তেলবাজ-দালাল একত্রিত হয়ে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একাধিক বারণ কারা-নির্যাতিত রাজপথের সৈনিক, মামলা-হামলার শিকার ও রিমান্ড বরন করা শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ রুবেল মুন্সী’কে নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছেন।

যিনি দীর্ঘ ১৭ বছর পরিবার পরিজন থেকে দুরে থেকেছেন একাধিক মামলা খেয়ে দীর্ঘসময় কারা বরণ করেছে। তিনি ২০১২ সালের ডিসেম্বরের ০৯ তারিখে রাজপথে আন্দোলনে সময় আওয়ামী সরকারের দাঙ্গা-বাহিনির গুলিতে আহত হন এবং গ্রেফতার হয়ে ৩ দিনের রিমান্ডে সহ ১ মাস ১৩ দিন কারা ভোগ করেন।

দীর্ঘসময় কারাগারে থেকে অবর্ণনীয় কষ্টের মুখোমুখি হয়ে নানান রোগে আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন কারাগারে দুঃখ-কষ্টের মধ্যে দিনযাপন করা শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ রুবেল মুন্সী’কে নিয়ে একটি কুচক্রী মহল অপপ্রচারে লিপ্ত হয়েছেন। যাহা দেখে শিবচর উপজেলার তৃণমূল নেতাকর্মীদের ভিতর দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

অপপ্রচারের বিষয়ে শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ রুবেল মুন্সী বলেন, এটি একটি পাতানো ফাঁদ। একটি কুচক্রী মহল বিএনপিতে অনুপ্রবেশকারী সুবিধাভোগী ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের দোসর, চাঁদাবাজ, তেলবাজ ও দালাল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন‍্য আমার বিরুদ্ধে এই অপপ্রচার গুলো করে যাচ্ছেন।

তিনি বলেন, আমি একজন হাজী ও সফল ব্যবসায়ীএবং শিবচর উপজেলা যুবদলের প্রত্যাশী হওয়ায় বিগত কিছুদিন আগে কয়েকজন ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের দোসর ও তাদের নিয়ন্ত্রিত তথাকথিত সাংবাদিক আমার কাছে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অনিহা প্রকাশ করায় তারা আমাকে দেখে৷ নেওয়ার হুমকি দেয় এবং বলে কিভাবে আমি বিএনপি’র রাজনীতি করি ও উপজেলা যুবদলের পদ পাই তা তারা দেখবে। তারপর থেকেই আরার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া বানোয়াট নিউজ ও ফেসবুকে পোস্ট করে যাচ্ছে।

রুবেল মুন্সী বলেন, আমি তাদের উদ্দ‍্যোশ‍্য বলতে চাই, আমাদের রাজনৈতিক পথপ্রদর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ আমি করতে পারি না এবং কাউকে করতেও দিবনা। আমাদের উপজেলায় নিরিহ মানুষের উপর অন‍্যায় অত্যাচার জুলুম ও চাঁদাবাজি আমি মেনে নিতে পারি না তাই আমি ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের দোসর, চাঁদাবাজ, তেলবাজ ও দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোতে আমার বিরুদ্ধে এই অপপ্রচার গুলো শুরু করছে যাতে করে আমাকে দমন করা যায়।

প্রকাশ : বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like