ফরিদগঞ্জে বিদ্যুত বিলে গ্রাহক দিশেহারা !

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুতের এপ্রিল/২৫ মাসের অস্বাভাবিক বিলে গ্রাহকরা দিশেহারা হয়ে পড়েছে।

বৃহস্পতিবার পল্লী বিদ্যুত অফিসে গেলে গ্রাহকদের মধ্যে আবুল কালাম আযাদ, ছকিনা, মনোয়ারা, রাকিবসহ অনেকেই জানান, (এপ্রিল/২৫) মাসের বিলে অস্বাভাবিক বৃদ্ধিতে আমরা উপায় অন্ত পাচ্ছি না। পূর্বে যেখানে ৪/৫‘শ টাকা বিল আসতো সেখানে এ মাসে এসেছে ১৭‘শ, ২হাজার এমনকি ১০ হাজার টাকা পর্যন্ত। এমন পরিস্থিতিতে পল্লীবিদ্যুত অফিসে গেলে তারা বলছেন, ব্যয় বেশি হওয়ায় বিল বেশি এসেছে। গ্রাহকরা জানান, সঠিক নিয়মে মিটার রিডিং নিয়ে বিল করা হলে আমরা এখন বাড়তি দরে বিদ্যুত বিল দিতে হতো না।

এ বিষয়ে ফরিদগঞ্জ বিদ্যুত অফিসের এজিএম মোঃ নাজির উল্লাহ জানান, ব্যয় বেশি তাই বিলও বেশি হয়েছে। চলতি মাসে ৯৫ লাখ কিলোওয়ার্ট বিদ্যুত পিডিবি থেকে পার্সেস করা হয়েছে যা গত আড়াই বছরে সর্বোচ্ছ। তবে পূর্বে সঠিক মিটার রিডিংএ কিছুটা সমস্যা হলেও এখন আর হচ্ছে না। তাছাড়া তিনি আরোও জানান, এখানে ১লাখ ২ হাজার গ্রাহক রয়েছে । এতো বিপুল সংখ্যক গ্রাহকের মধ্যে বিছিন্ন কিছু সমস্যা হতে পারে।

মোঃ মহিউদ্দিন/ প্রিয় সময়

প্রকাশ :  বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like