নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে চাঁদপুরে হেফাজত ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সাইদ হোসেন অপু চৌধুরী :
নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুম্মা বাইতুল আমিন শপথ চত্বর সামনে সমাবেশ শেষে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পূর্বে সংক্ষিপ্ত এক সমাবেশে জেলা সভাপতি মাও. লিয়াকত হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি মুফতী সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতী মাহবুবুর রহমান, মাও আবুল কালাম আযাদ।

মুফতী নুরে আলমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, মাও ওবায়দুল্লাহ, চাঁদপুর সদর উপজেলা সহ সভাপতি মুফতী সফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মাওলানা মোজাম্মেল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হুরায়রা, চাঁদপুর শহর শাখার সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ, সেক্রেটারি মাওলানা তারেক হাসান, মাও আবুল কালাম আযাদ, যুবনেতা মাওলানা মিজানুর রহমান, হেফাজত ইসলামের অন্যতম সদস্য মাওলানা শরিফুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন শহর শাখার সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল মাদানী, জেলা সহ-সভাপতি মাওলানা ইলিয়াস ফরিদী, উপস্থিত ছিলেন জেলা জয়েন সেক্রেটারি হাফেজ আবুল হাসানাত, জেলা জয়েন্ট সেক্রেটারি মুফতি শাহাদাত হোসেন কাসেমী পৌর শাখার অর্থ সম্পাদক মাওলানা খলিলুর রহমান সড়ক অর্থ সম্পাদক মাওলানা ফজলুল করিম, পৌর সহ সাধারণ সম্পাদক মাওলানা শাহিদুল ইসলাম সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আশেক এলাহী।

বক্তারা বলেন, নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাব তৈরি করা হয়েছে, সেখানে অত্যন্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন ও ইসলামি পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই ধরনের বিতর্কিত, ইসলামবিদ্বেষী, ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী, কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, ন্যাক্কারজনক কটাক্ষপূর্ণ প্রস্তাব দেয়ার কারণে এই কমিশন বাতিলের দাবি করছি।

বক্তারা আরও বলেন, যারা সমাজের প্রতিনিধিত্ব করে না, যাদেরকে কেউ চিনে না, তারা এ কমিশনে কাজ করেছে। কমিশনে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের প্রতিনিধিত্ব করে এমন কাউকে রাখা হয়নি। এ কমিশনের সাথে জড়িত ব্যক্তিরা এ অঞ্চলের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে অজ্ঞ। তারা নারীর অধিকারের কথা বলে পাশ্চাত্যের প্রেসক্রিপশন এদেশে বাস্তবায়ন করতে চায়। স্পষ্টতই এ প্রতিবেদনে ইসলামবিদ্বেষী মনোভাব লক্ষ্যণীয়। আমাদের এখন থেকে এর বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। কোনো ভাবেই পাশ্চাত্যের চেপে দেওয়া কোনো আদর্শকে প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না।

উল্লেখ্য, বেসরকারি সংস্থা ‘নারীপক্ষ’র প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হককে প্রধান করে গত ১৮ নভেম্বর নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

প্রকাশ :  শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like