

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে দু‘ধর্মের দু‘কিশোরীর সমকামিতার অভিযোগে অভিভাবকরা পুলিশে সোপর্দ করেছে। হিন্দুধর্মালম্বি কিশোরী আরোহী গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে চাঁদপুরের ফরিদগঞ্জের সকদিরামপুর তালুকদার বাড়ির মুসলিম ধর্মালম্বি ইউসূফ মিয়ার কিশোরী রিতুর বাড়িতে অবস্থান নেয়। পুলিশ জানিয়েছে আরোহী হারিয়েছে মর্মে একটি জিডি হয়েছে।

স্থানীয় সূত্র ও কিশোরীরা জানায়, চলতি বছরের জানুয়ারী মাসে উভয়ের টিকটকের মাধ্যমে পরিচয়। এরই মাঝে একে অপরের বাড়িতে আসা-যাওয়া ও মনের ভাববিনিময় হয়। এক পর্যায়ে তারা গত (১৭ এপ্রিল/২৫) তারিখে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার সত্যতা স্বীকার করেছে। তবে তারা বিবাহ বন্ধনের কোন প্রমাণপত্র দেখাতে পারেনি। তারা আরোও জানায়, আমরা আবেগে নহে, মন থেকেই একে অপরের প্রতি ভালোলাগা থেকে ভালোবাসা ও অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হই।
সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক আলোনাচা ও সমালোচনার ঝড় বইছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম জানান,আরোহী নামের মেয়েটি হারিয়ে যাওয়া জিডিমূলে পুলিশ তাকে উদ্ধার করেছে।
প্রকাশ : শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











