সাতক্ষীরার সীমান্ত থেকে নেশাজাতীয় দ্রব্যসহ বিভিন্ন মালামাল জব্দ

সাতক্ষীরা:

সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা প্রায় ৫ লাখ টাকা মূল্যের নেশাজাতীয় ট্যাবলেট, ফেন্সিডিল, শাড়ি, থ্রিপিচ ও ঔষধসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার (২৫ এপ্রিল) এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী সীমান্ত থেকে ৭৫০ পিস ভারতীয় নেশাজাতীয় কাটাগ্রা ট্যাবলেট, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান নামক সীমান্ত থেকে ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, কাকাডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী নামক স্থান হতে ৩৯ হাজার টাকার ভারতীয় শাড়ি, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল হঠাৎগঞ্জ নামক স্থান হতে ১ লাখ ১২ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পেন্সিল ব্যাটারি, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল চাঁন্দা নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান নামক স্থান হতে ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় বাইসাইকেল জব্দ করেন।

এছাড়া, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোষপাড়া নামক স্থান হতে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল বোস্তামের ঘের নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কামারবাড়ি নামক স্থান হতে ২১ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি পিস জব্দ করেন।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৪ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেওয়া হয়েছে।

এছাড়া মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা রাখা হয়েছে।

জি এম শরিফুল ইসলাম সানু / প্রিয় সময়

প্রকাশ :  শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like